‘কেউ আমাকে খেতেও ডাকত না’

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৩১

বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান পেসার মাখায়া এনটিনি। তিনি এক সাক্ষাত্কারে বলেন, ‘খেলার সময় আমি বরাবরই একাকী ছিলাম। খেতে যাওয়ার কথা বলতে কেউ আমার ঘরের দরজায় কখনো টোকা দেয়নি। আমার সামনে দাঁড়িয়েই সব পরিকল্পনা করত আমাকে বাদ দিয়ে। সকালের নাশতা সারতে যখন আমি আসতাম, একা থাকতাম। কেউ আমার সঙ্গে বসত না। আমরা একই জার্সি পরে মাঠে নামতাম। একই জাতীয় সংগীত গাইতাম। কিন্তু আমাকে সারাক্ষণ এই একাকিত্বের সঙ্গে লড়াই করে যেতে হতো।’ তিনি আরো বলেন, ‘যখন দল জিতত, সবকিছু ঠিকঠাক চলত। দল হারলেই সবার আগে কাঠগড়ায় দাঁড় করানো হতো আমাকে। সবার আগে আমাকে দায়ী করা হতো হারের জন্য।’