ইত্তেফাক রিপোর্ট
উজবেকিস্তানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন মো. জাহাঙ্গীর আলম। তিনি দেশটিতে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাহাঙ্গীর আলম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (লিগ্যাল অ্যাফেয়ার্স) হিসেবে কর্মরত। ১৯৮৯ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে তিনি মাঠ প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মেহেরপুর জেলার বিশিষ্ট শিক্ষক মৃত মাওলানা রুহুল আমীনের পুত্র জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
