চামচা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২০:১৯

 

আজকাল দেখা যায় কিছু কিছু চামচায়

খালি খালি ভাব নেয়

কাজ বাদে লাভ নেয়

আহামরি লোক সেজে সবতাতে খামচায়।

অদ্ভুত কারবার 

ওরা নয় হারবার

স্বার্থটা লুটেপুটে যশ-খ্যাতি-নাম চায়। 

অর্থতে কেনা যায়

ওদেরকে চেনা যায়

মানী কারো কথা বলে মানি ভরা খাম চায়।

সাধারণ সকলেই

থাকে বেশ ধকলেই

সমাজের ব্যাধি ওরা, তবু দেখি দাম চায়।