যুক্তরাজ্যে দ্বিতীয়বার লকডাউন চান না বরিস জনসন

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৯:১১

করোনার সংক্রমণ ঠেকাতে  যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো লকডাউন জারি করতে চান না দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফকে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন । 

লকডাউন নিয়ে বরিস জনসন বলেন, আমার মনে হয় না আমরা আর ওই অবস্থায় ফিরে যাবো। তবে আরেকবার সংক্রমণ বেড়ে গেলেও দ্বিতীয়বার লকডাউন জারি করতে চাই না। 
 
 গত শুক্রবার যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স  বলেছেন, যুক্তরাজ্যে আসছে শীতে আবারো লকডাউন জারির প্রয়োজন হতে পারে। 

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে স্থানীয় কর্তৃপক্ষের কাছে লকডাউন জারির ক্ষমতা দিয়ে দেয়া হয়েছে। প্রকোপ বেড়ে গেলে স্থানীয় কর্তৃপক্ষই দোকান, অনুষ্ঠান এবং জনসমাগমের বন্ধের আদেশ জারি করতে পারবেন। 

ইত্তেফাক/এআর