শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গলে ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের এক দশক পূর্তি উত্সব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে শহরের মহসিন অডিটোরিয়াম হতে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অডিটোরিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে আলোচনাসভা, কেক কাটাসহ প্রতিষ্ঠানের জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর ২০১৮ সেশনের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
