পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জে আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ২০০ গাছ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা আনসার-ভিডিপি অফিসার গিরিশ চন্দ্র রায়, প্রেসক্লাব সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলনসহ ইউনিয়ন দলনেতা ও নেত্রীরা —ইত্তেফাক
