দোহারে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:১৪

 ‘ধাপাড়িয়া খাল হোক প্রবাহমান, সুতারপাড়া-মধুরচর এর পরিবেশ বাঁচান’ এই স্লোগানে দোহারে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মধুরচর-সুতাপাড়ার সর্বস্তরের জনগণ ধাপাড়িয়া খালের বাঁধের ওপর দাঁড়িয়ে এ মানববন্ধন করেন। মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে। মানববন্ধনকারীরা জানান, ধাপাড়িয়া খালের সুতারপাড়া ও মধুরচর এলাকায় প্রায় ১০ বছর আগে ১০০ থেকে ১৫০ মিটার জায়গায় মাটি ভরাট করিয়া বাঁধ নির্মাণ করা হয়। খালের মুখে বাঁধ দেওয়ার ফলে পদ্মার সঙ্গে খালের পানি প্রবাহ বিচ্ছিন্ন হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়।