বরিশাল অফিস
মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে সরকারি বরিশাল কলেজের নামকরণের দাবিতে বরিশালে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দ জানান, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং আধুনিক বরিশালের রূপকার ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে সম্মানিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার ও বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি না আদায় হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
