আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ঐ গ্রামের বশু সিকদারের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজাহার জানান, রুবেল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। এর আগে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
