তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে স্পিডবোটের রমরমা ব্যবসা

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:৩৪

 সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

বন্যা পরিস্থিতির মধ্যেও আয় বেড়েছে মাছ ধরার জেলে ও স্পিডবোট ব্যবসায়ীদের। তিস্তা ব্যারেজ পয়েন্ট এলাকায় ব্যারেজের কাছ থেকেই চলছে দুটো স্পিডবোট। কথা হয় স্পিডবোট মালিক মালেকের (৫০) সঙ্গে। প্রতি জন মানুষকে ৫০ টাকায় তুলছেন। আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিরে আনছেন ঘাটে। এভাবে সারাদিনে তার আয় হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা। দিনাজপুরের বিরামপুর থেকে আসা একরাম হোসেন (৪৫)  জানান, সন্তানের আবদার রাখতে স্পিডবোটে উঠেছেন। তিস্তা ব্যারেজে পাহারারত পুলিশ ও আনসার সদস্যরা জানান, দূর-দূরান্তের মানুষ দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজটি দেখার জন্য আসেন। স্পিডবোটে লোকজন ওঠার জন্য সারাদিনই ভিড় লেগে থাকে।