ইরানে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০২০, ১৬:২২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন ধরণের লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। সোমবার আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসাইন সালামির উপস্থিতিতে ক্ষেপনাস্ত্রটির উদ্বোধন করা হয়।

আইআরজিসি’র প্রধান হোসাইন সালামি আইআরজিসি’র হেলিকপ্টার পরিচালনা বিষয়ক ঘাঁটি ‘ফাতহ’ পরিদর্শনে গিয়ে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্দা উন্মোচন করেন। জেনারেল সালামির আগমন উপলক্ষে ফাতহ ঘাঁটিতে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় আইআরজিসি’র হেলিকপ্টার বিভাগের প্রশংসা করেন জেনারেল সালামি বলেন, আইআরজিসি’র পদাতিক ইউনিটের অধীনে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষকরে তারা এখন হেলিকপ্টারে যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টার আধুনিকায়নে স্বনির্ভর।

আরও পড়ুন: করোনায় জাহাজের দুই লাখ কর্মী ফিরতে পারছেন না ঘরে

আইআরজিসি'র প্রধান বলেন, হেলিকপ্টারের যন্ত্রাংশ ও হেলিকপ্টার আধুনিকায়নের সব কিছুই হচ্ছে ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে। নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে পদাতিক ইউনিটের ব্যাপক গুরুত্ব রয়েছে। এই ইউনিট কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপক সাফল্য দেখিয়েছে। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই