ভুল স্বীকারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:২৩

অভিবাসী-সন্ত্রাসী সম্পর্ক প্রতিবেদন 

সিএনএন

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের সঙ্গে দেশটিতে সন্ত্রাসের বড় ধরনের যোগসূত্র আছে বলে এক বছর আগে এক প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াশিংটন। কিন্তু সেই প্রতিবেদনে যে ভুল ও একাধিক অপ্রাসঙ্গিক-বিভ্রান্তিকর বিষয় রয়েছে তা এতদিনে স্বীকার করে নিলো যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যদিও এ নিয়ে দ্বিতীয়বার এবং শেষবারের মতো যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে, ওই প্রতিবেদন তারা বদলাবে না।

‘জাস্টিস অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি’র ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলার পর থেকে এ পর্যন্ত ৫৪৯ জনের মধ্যে ৪০২ জন—অর্থাত্ চারজনের মধ্যে তিনজনই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। যদিও ২০১৭ সালের মার্চ মাসে ছয়টি মুসলমান দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধ করার নির্দেশ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণও ব্যাখ্যা করা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনটি প্রকাশের পরেই সমালোচকরা সরব হয়েছিলেন। তারা বলেছেন, ওই প্রতিবেদনের তথ্য ভুল ও বিভ্রান্তিকর। প্রতিবেদনের দাবির সঙ্গে সম্পর্ক রাখার মতো কোনো ঘটনাও দেখাতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রশাসন। যদিও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ওই প্রতিবেদন তারা বদলাবে না। বরং যে ‘ভুল বোঝাবুঝি’ তৈরি হয়েছে প্রতিবেদনে—পরের প্রতিবেদনে সেটা যতটা সম্ভব কমানো হবে।