প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:১৩

বৃটিশ শাসনের ভালো দিক ও মন্দ দিকগুলো কী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম,প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

বৃটিশ শাসন

 

প্রশ্ন-: বৃটিশ শাসনের তিনটি মন্দ দিক ও তিনটি ভালো দিক লিখ।

উত্তর: বাংলায় ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর বৃটিশ শাসন চলে।

বৃটিশ শাসনের তিনটি খারাপ দিক:

বৃটিশ শাসনের তিনটি খারাপ দিক হচ্ছে:

ক. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।

খ. অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়।

গ. অল্পসংখ্যক জমিদার শ্রেণি অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়।

বৃটিশ শাসনের তিনটি ভালো দিক:

বৃটিশ শাসনের তিনটি ভালো দিক হচ্ছে:

ক. নতুন নতুন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়।

খ. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়।

গ. শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে।