অগ্ন্যুত্পাত পূর্বাভাসের নতুন ব্যবস্থা উদ্ভাবন

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:১৭

বিবিসি

অগ্ন্যুত্পাতের পূর্বাভাস পেতে নতুন একটি সতর্কতামূলক ব্যবস্থা উদ্ভাবনের দাবি করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। তাদের দাবি, এ ব্যবস্থা যদি আরো আগে চালু হতো, তাহলে গত বছর হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিতে অগ্ন্যুত্পাতের পূর্বে সতর্কবার্তা দেওয়া যেত। এর ফলে এড়ানো যেত প্রাণহানির ঘটনাগুলো।

হোয়াইট আইল্যান্ড হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরিগুলোর একটি। নিউজিল্যান্ডের মানুষের কাছে এই আগ্নেয়গিরিটি হোয়াকারি নামে পরিচিত।