তিস্তায় বিলীনের হুমকিতে শংকরদহ বধ্যভূমি

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:২৬

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

তিস্তার ভাঙন এসে ঠেকেছে শংকরদহ বধ্যভূমিতে। সাম্প্রতিক কালের বন্যায় বধ্যভূমির দুই পাশে ভাঙন শুরু হয়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য সুলতান মিয়া বলেন, আর একটু বড় বন্যা এলে সম্পূর্ণ বধ্যভূমি বিলীন হয়ে যাবে। গঙ্গাচড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম বলেন, শুধু শুনি সরকার বধ্যভূমি রক্ষার জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু কাজ আর হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কথা ছিল। কিন্তু তিস্তার ভাঙনের হুমকির কারণে সেখানে আর করা হচ্ছে না। লক্ষ্মীটারী ইউনিয়নের যে কোনো স্থানে এটি নির্মাণ করা হবে।