শিবচরে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩০

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলার (৭০) লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার ভোরে মহাসড়ক সংলগ্ন সন্ন্যাসীরচর চৌরাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, বৃদ্ধার পরনে ছাপার একটি কাপড় ছিল এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার কোমরে টাকার থলে ছিল। সেখানে কিছু খুচরা পয়সাও পাওয়া যায়। হয়তো দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা লাশের সুরতহাল সংগ্রহ করাসহ তার পরিচয় জানার চেষ্টা করছি।