সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কোভিড-১৯ শনাক্তের পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব স্থাপন, আম্ফানে ক্ষতিগ্রস্ত শ্যামনগর আশাশুনিতে বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে সোমবার অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, আবু আহমেদ, আজাদ হোসেন বেলালসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে আনিসুর রহিম বলেন, আম্ফানের দুই মাস পেরিয়ে গেলেও প্রশাসনের কাছ থেকে উপকূলবাসী প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। বৈশ্বিক মহামারি করোনায় অবস্থা আরো ভয়াবহ।
