কালিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ এক ইউপি সদস্য বরখাস্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩১

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকা প্রস্তুতিতে স্বজনপ্রীতির অভিযোগে কালিয়া উপজেলার পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান শেখ ও বাঐসোনা ইউপির সদস্য মো. রকিদ হোসেন মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঐ দুই প্রতিনিধির বিরুদ্ধে মানবিক সহায়তার তালিকা প্রস্তুতে স্বজনপ্রীতি  প্রমাণিত হওয়ায় তাদেরকে পদ থেকে বরখাস্তের আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।