দেবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩৩

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে সঞ্জিত মোহন ওরফে দদিরাম (৯) নামে এক শিশু মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার পামুলি ইউনিয়নের খোচাবাড়ী ডুগিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রবিবার ঐ গ্রামে সে বাবার সঙ্গে তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল। পরিবারের সদস্যরা জানায়, এদিন দুপুরে সে পুকুরে গোসল করতে নামে। হঠাত্ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হলে খবর পেয়ে বোদা উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাছান সরকার জানান, এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।