গ্রাহক ও কর্মী সুরক্ষায় এশিয়ার সেরা ব্যাংকের স্বীকৃতি প্রাইম ব্যাংকের

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৫২

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে গ্রাহক ও কর্মী বাহিনীর নিরাপত্তায় কার্যকর উদ্যোগের  জন্য এশিয়ার অন্যতম সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত ফাইন্যান্সিয়াল প্রকাশনা ইউরোমানি প্রাইম ব্যাংককে ‘এক্সিলেন্স  ইন লিডারশিপ ইন এশিয়া ২০২০’ পুরস্কারে ভূষিত করেছে। দক্ষিণ এশিয়া থেকে একমাত্র  ব্যাংক হিসেবে ব্যাংকটি এ পুরস্কার অর্জন করেছে। প্রাইম ব্যাংক বিশ্বের যেসব স্বনামধন্য ব্যাংকের সঙ্গে এ খেতাব অর্জন করেছে তারা হলো: উত্তর আমেরিকার গোল্ডম্যান স্যাকস ও রয়্যাল ব্যাংক অব কানাডা, ইউরোপের বিএনপি প্যারিবাস ও ক্রেডিট এগ্রিকোল,  মধ্যপ্রাচ্যের এইচএসবিসি এবং এশিয়া থেকে সিটি এনএন ও ডিবিএস সিঙ্গাপুর। প্রতিষ্ঠার ২৫তম বছরে প্রাইম ব্যাংক এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ বছরেই ব্যাংকটি নিউ ইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স থেকে ‘বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড ইন ব্যাংলাদেশ’  এবং হংকং ভিত্তিক এশিয়া ফাইন্যান্স থেকে ‘বেস্ট ডিজিটাল ব্যাংক ইন বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি