ভুট্টাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

শুক্রবার রাতে মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইমন। উপজেলার কানাইডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া মাঠে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে এক যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইমন কানাইডাঙ্গা গ্রামের মৃত আকবার আলীর ছেলে। মহেশপুর থানার এসআই কাঞ্চন জানান, লাশ উদ্ধার করে শনিবার সকালে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় ইউডি মামলা হয়েছে।