লন্ডনে কিংস কলেজের বিজ্ঞানীরা বলেছেন, তারা ছয় ধরনের কোভিড-১৯ রোগের সন্ধান পেয়েছেন। ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে তারা এগুলোকে আলাদা করেছেন। গবেষকদের এই দলটি দেখেছেন যে একেক ধরনের রোগে সংক্রমণের তীব্রতা একেক রকমের। এসব থেকে বোঝা যায় শ্বাস-প্রশ্বাস গ্রহণে কার কী ধরনের সাহায্যের প্রয়োজন। খবর বিবিসির
প্রথমত—ফ্লুর মতো, জ্বর নেই : মাথাব্যথা, গন্ধ না পাওয়া, পেশিতে ব্যথা, কাশি, গলাব্যথা, বুকে ব্যথা, জ্বর নেই। দ্বিতীয়ত—ফ্লুর মতো, জ্বর আছে : মাথাব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, গলাব্যথা, গলাভাঙা, জ্বর, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া। তৃতীয়ত—গ্যাস্ট্রোইনটেসটিংনাল : মাথাব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, ডায়রিয়া, গলাব্যথা, বুকে ব্যথা, কাশি নেই। চতুর্থত—গুরুতর মাত্রার বিচারে এক, ক্লান্তি ও দুর্বলতা : মাথাব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, জ্বর, গলাভাঙা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা। পঞ্চমত—গুরুতর মাত্রার বিচারে দুই, বিভ্রান্তি : মাথাব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলাব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশিতে ব্যথা। ষষ্ঠত—গুরুতর মাত্রার বিচারে তিন, পেট ও শ্বাস-প্রশ্বাসজনিত : মাথাব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলাভাঙা, গলাব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশিতে ব্যথা, শ্বাস কষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথা।
৯ কোটি টিকা কিনছে যুক্তরাজ্য
দেশটি করোনা ভাইরাসের ৯ কোটি টিকা কিনছে। এ নিয়ে দেশটি ফাইজার ইনক. (পিএফই.এন) এবং বায়োএনটেক এবং ফরাসি গোষ্ঠী ভালনেভা জোটের সঙ্গে চুক্তি করেছে। ব্রিটিশ বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব টিকা নিরাপদ ও কার্যকরী হলে আরো ৪ কোটি টিকাও ক্রয় করা হবে।
