হংকংয়ের সঙ্গে বহি:সমর্পণ চুক্তি বাতিল এবং অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। চীনের নতুন নিরাপত্তা আইনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন ইস্যুতে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিতে পারে যুক্তরাজ্য। গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এসব তথ্য জানিয়েছেন। তিনি নতুন নিরাপত্তা আইন ও মুসলিম ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিজেদের স্বার্থ রক্ষা এবং চীনকে জবাবদিহিতার আওতায় রাখতে এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন। -আলজাজিরা
