যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে গুলিতে এক নারী ফেডারেল বিচারকের ছেলে নিহত হয়েছেন। এ সময় তার স্বামীও গুরুতর আহত হন। তার অবস্থা সংকটজনক। রবিবার রাজ্যের নর্থ ব্রন্সউইকে নিউ জার্সির ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এস্থার শালাসের বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। তদন্তকারীরা জানিয়েছেন, কেউ একজন বিচারকের গাড়ি চালক সেজে স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে তার বাড়িতে গিয়েছিল। ঐ সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। -রয়টার্স
