নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

 ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে দত্তেবাজার ইউনিয়নের বারইগাঁও গ্রামের আনছার উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান জানান, একেএম আনছার উদ্দিন নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি। আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।