এই সময়ের ছড়া
আহমেদ সাব্বির
কাণ্ড একি তেলেসমাতি!
নেংটি ইঁদুর হঠাত্ হাতি
বুক ফুলিয়ে হাঁটছে ডাঁটে
দিচ্ছে হানা দোকানপাটে
রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে
পায় সে কদর, নিতেও জানে
তার জন্য আসন রাখা
নেংটি ইঁদুর ঢালছে টাকা
টকশো টিভি মিডিয়াতে
নেংটি থাকে সবার সাথে
তাল মিলিয়ে ঝোল অম্বলে
নেংটি নাচে সবার কোলে
বাঘের সঙ্গে সেলফি তুলে
কলাগাছ সে আঙুল ফুলে
সবার কোলে নেচে নেচে
খাচ্ছে ইঁদুর সেলফি বেচে।
