করোনাকালে থমকে গেছে শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক আয়-উপার্জন। হাজার হাজার কিলোমিটার দূরে, প্রিয় মাতৃভূমি ছেড়ে কেমন আছে রেমিট্যান্স যোদ্ধারা? কোম্পানি বন্ধ, নেই কাজ, ব্যবসা বন্ধ। কেমন করে চলছে তাদের জীবনযাত্রা? তাদের আয় বা রেমিট্যান্সের দিক দিয়ে বিশ্ব অর্থনীতিতে দিন দিন শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তাই রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা এবং তাদের প্রতি সবধরনের সহায়তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষকে। প্রবাসীরা বাঁচলে সচল থাকবে আমাদের অর্থনৈতিক চাকা।
মু. সায়েম আহমাদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
