তরুণেরা কীভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বিকাশ করতে পারে, এ-সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাপ্লাই চেইন প্রফেশনাল মনিরুজ্জামান মনির। এছাড়াও তিনি সিপিডিএ’র ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছেন। আমাদের এবারের আয়োজনে তিনি জানিয়েছেন সিপিডিএ’র কার্যক্রম ও তরুণদের প্রতি তার বিভিন্ন দিক নির্দেশনার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন বেনজির আবরার
সিপিডিএ’র শুরুর গল্পটি যেমন
ক্রিয়েটিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েট (সিপিডিএ) একটি প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান। দেশ বিদেশের স্বনামধন্য দক্ষ কর্পোরেট প্রফেশনাল দ্বারা বিভিন্ন কোর্স করানো হয় এখানে। একঝাঁক তরুণ উদ্যোক্তা নিয়ে প্রতিষ্ঠানটি গত বছরের শেষের দিকে কার্যক্রম শুরু করে। যার প্রধান মো. ইলিয়াস মিয়া, (অধ্যক্ষ, ন্যাশনাল মডেল স্কুল ও কলেজ)। সিপিডিএ সাধারণত তিন ধরনের কোর্স নিয়ে কাজ করে। ১. সিপিডি বা কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্টের আওতায় হাফ-ডে, ফুল-ডে, ২-ডে এর ট্রেনিং, ওয়ার্কশপ পরিচালনা করে। ২. বিদেশি কিছু কোর্স কোর্ডিনেশন করা হয়। এবং ৩. পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করনো হয়। এছাড়া সফটস্কিল নিয়েও কিছু কোর্স আয়োজন করা হচ্ছে। কোর্সগুলো সাধারণত মানবসম্পদ (HR), Compliance, সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট (SCM), ভ্যাট-ট্যাক্স, সেফটি সিকিউরিটি, ডিজিটািল মার্কেটিংয়ের ওপর হচ্ছে।
ভার্চুয়ালি প্রশিক্ষণে যে পরিকল্পনাগুলো করছেন—
এই সঙ্কটকালীন সময়ে ভার্চুয়ালি ট্রেনিয়ের কোনো বিকল্প নেই। জুম, গুগল মিটের মাধ্যমে হাফ-ডে, ২-৩ ঘণ্টার ট্রেনিংগুলো নিয়মিত করার পরিকল্পনা করা হচ্ছে। সময় ও যাতায়াত সুবিধার জন্য সন্ধ্যার পর এ ধরনের কোর্সগুলোতে শিক্ষার্থীরা সহজে ও কম খরচে যুক্ত হতে পারছে। সিপিডিএ সব সময় সময়োপযোগী ও মূল্যবান কোর্সগুলো নিয়ে কাজ করে। অনলাইনে অযথা সময় নষ্ট না করে শিক্ষার্থীরা যাতে বিভিন্ন কোর্স করে নিজেকে এগিয়ে রাখতে পারে সে জন্য ভার্চুয়াল কোর্সগুলো সহজলভ্য করা হয়েছে। বিদেশি কোর্সগুলো সব সময় ভার্চুয়ালি হয়। কিছু কোর্সে ভার্চুয়ালি ক্লাস হলেও এক্সাম অনলাইনে হয়।
তরুণরা যেভাবে সিপিডিএ’র সঙ্গে যুক্ত হবেন—
সিপিডিএ তরুণদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। কারণ, তরুণরাই এক সময় দেশের করপোরেট সেক্টরগুলোতে লিড দিবে। আর তরুণদের মধ্যেই শেখার আগ্রহটা সবচেয়ে বেশি। এই কারণেই কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে তরুণরা সিইও পদে লিড দিচ্ছে। সিপিডিএ তরুণদেরকে সরাসরি যুক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যুক্ত করার জন্য ক্যাম্পাস এম্বাসেডর নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু ভার্সিটির শিক্ষার্থী এভাবে যুক্ত হয়েছে। এদের সফটস্কিল ডেভেলপমেন্ট সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
