আপনার রাশিফল

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪০

মুহম্মদ আনিসুল হক

২২ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩০ জিলকদ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ১ ও ৪। শুভ বার:  রবি। শুভ রত্ন: রুবী ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা পরিহার করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ঠান্ডা থেকে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো কাজ করার আগে তাদের পরামর্শ নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আজ কোনো চুক্তি সম্পাদন করা ঠিক হবে না। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।