দড়িটানা নৌকায় ঝুঁকিপূর্ণ নদী পারাপার

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৫

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে পাঠকপাড়া ও কুয়ারপুর সংযোগ মুচিরঘাটে ব্রিজ না থাকায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ৯ গ্রামবাসীকে। ছোট যমুনা নদীর এক প্রান্তে পাঠকপাড়া ও অন্য প্রান্তে কুয়ারপুর। সেখানে একটি বাঁশের সাঁকো থাকলেও ২০১৭ সালের বন্যায় সাঁকোটি ভেঙে ভেসে যায়। সাঁকো না থাকায় গ্রামবাসীকে জরুরি প্রয়োজনে ঘুরতে হচ্ছে ১০ কিলোমিটার পথ। দড়িটানা দিয়ে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন অনেকে। ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব বলেন, নতুন ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হয়েছে। করোনার প্রাদুর্ভাবের কারণে ব্রিজ নির্মাণকাজ শুরু হয়নি। আশা করি, অক্টোবরে নির্মাণকাজ শুরু করা যাবে।