সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় জরিমানা

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৬

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

জুড়ীতে সোমবার সন্ধ্যা সাতটার পর দোকান খোলা রাখায় সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাত ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম। এ সময় জুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।