কুমিল্লায় অবৈধ কাঠবোঝাই কাভার্ড ভ্যান জব্দ

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৮

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অবৈধ কাঠবোঝাই কাভার্ড ভ্যান জব্দ করেছে জেলা সামাজিক বন বিভাগের দল। গতকাল মঙ্গলবার জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনাইতরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাভার্ড ভ্যান রেখে চালক ও তার সহযোগী পালিয়েছে।

কুমিল্লা সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মাদ নূরুল করিম জানান, এ ব্যাপারে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বন আদালত) একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, ফরেস্টার দিলীপ কুমার দাস, বন প্রহরী এম এ মান্নান, জুলফু মিয়া ও আবুল হোসাইন অংশগ্রহণ করেন।