ভোলায় পপুলার লাইফের ভবন উদ্বোধন

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৫০

সম্প্রতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভোলা জেলায় নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন প্রমুখ।