সশস্ত্র বাহিনী বিভাগকে পিপিই হস্তান্তর করল মার্কিন দূতাবাস

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের দূতাবাস প্রতিনিধিরা কোভিড-১৯ মোকাবিলায় অব্যাহত সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে বিতরণের জন্যে অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে হস্তান্তর করেছেন। এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে পিপিই সহায়তা দেওয়ার পরিকল্পিত কার্যক্রমের ষষ্ঠতম অনুদান। এ পর্যন্ত মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ডিফেন্স অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি ৬৫ লাখ ডলারের বেশি সহায়তা দিয়েছে।