গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।
গত ২৪ ঘণ্টায় ৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৪ জন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৬৭ জন আইসোলেশনে আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার (২০ জুলাই) ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে হিরন ইউনিয়নের তারাশী গ্রামের ১ জন,কলাবাড়ী ইউনিয়নের দিঘলীয়া গ্রামের ১ জন, রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ী গ্রামের ২ জন ও দেবগ্রাম গ্রামের ১ জনসহ মঙ্গলবার রাতে ( ২১ জুলাই ) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ।
ইত্তেফাক/এমআর
