রাজধানীর দক্ষিণখান থানার আসিয়ান সিটিতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, রাত ৩ টার দিকে আসিয়ান সিটি ফাঁকা মাঠে ৪/৫ জন মাদক ব্যবসায়ীর উপস্থিতির খবর পেয়ে টহল টিম অভিযানে যায়। সেখানে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে একজন র্যাব সদস্য আহত হন। জবাবে র্যাব পাল্টা গুলি ছুঁড়লে রিপন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকিরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
ইত্তেফাক/জেডএইচডি
