ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৭২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৮ জন। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯২ হাজার ৯১৫ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৭৩২ জন। ভারতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫০ জন।
করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই তালিকায় ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্রে এবং ব্রাজিল। এছাড়া করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৷ দেশটিতে প্রায় এক লাখ ৪৪ হাজার মানুষ এই মহামারির কারণে মারা গেছেন ৷ ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮০ হাজার জনের ৷ ব্রিটেনে ৪৫ হাজার, মেক্সিকোতে ৩৯ হাজার, ইতালিতে ৩৫ হাজার, ফ্রান্সে ৩০ হাজার, ভারত ২৮ হাজার।
ইত্তেফাক/এআর
