কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাশেদুজ্জামান তন্ময় (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বহলবাড়ীয়া সেন্টার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তম্ময় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: আজ তানভীর তারেকের ‘জীবন যেখানে যেমন’ এর অতিথি মিথিলা
জানা গেছে, তন্ময় মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
