ফোর-জি সেবা সচল করুন

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩১

১১ সেপ্টেম্বর ২০১৯ থেকে উখিয়া-টেকনাফ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা ফোর-জি নেটওয়ার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়? রোহিঙ্গাদের অপরাধ কর্মকাণ্ড থেকে নিরাপদ রাখতেই এই ব্যবস্থা। এদিকে কোভিড ১৯-এ কোয়ারেন্টাইনে থাকা উচ্চমাধ্যমিক, পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন অনলাইন সামিট, কনফারেন্স, অনলাইন কোর্স ছাড়াও এমন সংকটকালে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ভিডিও কনফারেন্স, টেলিমেডিসিনের মতো অপরিহার্য সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তাই বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন এই যে, অবিলম্বে উখিয়া-টেকনাফে দ্রুতগতির ইন্টারনেট সেবা ফোর-জি নেটওয়ার্কের অবরোধ শিথিল করে দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকার সুযোগ করে দেওয়া হোক?

রাফি আল ইমরান, টেকনাফ, কক্সবাজার