পাইকগাছা ও কয়রা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা-কয়রায় গড়িয়াবাড়ি ডিএস-১২ টুব্যান্ডের স্লুইস গেটে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য হরেন্দ্রনাথ জানান, ঘূর্ণিঝড় আম্ফানের সময় জলোচ্ছ্বাসে হাজতখালি বেড়িবাঁধ ভেঙে যায়। পরে কাশিরখাল দিয়ে পানি সরাতে স্লুইস গেটের দুইটি পার্ট তুলে দেওয়া হয়। নিষ্কাশন চলাকালে পানির চাপে হঠাত্ স্লুইস গেটে ফাটল দেখা দেয়। উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ক্ষতিগ্রস্ত স্লুইস গেট পরিদর্শন করেন। পাউবোর আমাদি শাখার সেকশন অফিসার মো. সেলিম মিয়া বলেন, স্লুইস গেটে ফাটলের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
