রংপুরে সরকারি ওষুধ জব্দ

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩৭

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে বিনা মূল্যের সরকারি হাসপাতালের ওষুধ পাচার ও চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যসহ সাত জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী (পিয়ন), দুই জন চোরাকারবারি চক্রের মূল হোতা এবং বাকি চার জন ফার্মেসির মালিক। তাদের কাছ থেকে কয়েক লাখ টাকার বিপুল পরিমাণ জীবনরক্ষাকারী সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে মাহিগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান।