ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩৮

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার আসামি কোয়েলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পাকশী মেরিন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পাকশী ফাঁড়ির বর্তমান ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত ২০১৫ সালের ৫ অক্টোবর সকালে পাকশী রেলওয়ে কলেজের পেছনে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। তদন্তের পর কোয়েলকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ। এই মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।