ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিলসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। বুধবার মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার আব্দুল কাদের (৩১), হামিদুল ইসলাম (২৮), মোহাম্মদ আলী (২১), সদর উপজেলার শহিউজ্জামান শাহীন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিন (৩৩), নাটোরের আসাদুজ্জামান (৩৭) ও রবিউল ইসলাম (২১)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ফুলবাড়ীর চন্দ্রখানা থেকে ২৭ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়। অপরদিকে বুধবার সকালে শেখ হাসিনা ধরলা সেতুর চেকপোস্টে একটি মাছের পোনা বহনকারী পিকাপ তল্লাশি করে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জন ও একই স্থানে যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশি করে আট কেজি গাঁজাসহ আরো দুই জনকে আটক করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
