মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান তন্ময় (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলে কলস্টেবল পদে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বহলবাড়ীয়া সেন্টারনামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ট্রাকটিকে আটক করা যায়নি।
