শেয়ারবাজারে দরপতন কমেছে লেনদেন

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ ২ পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন অংশ নেওয়া ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির। আর ১৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল বাজারটিতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৫২ কোটি ৮৯ লাখ টাকা। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৯৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।