তামিম চিকিত্সার্থে লন্ডন যাচ্ছেন ২৫ জুলাই

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

পেটের ব্যথায় ভোগা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চিকিত্সার কাজে লন্ডন যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই উড়াল দিবেন তিনি। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তামিম জানিয়েছেন, ‘হ্যাঁ, চিকিত্সার জন্য আমি শনিবার (২৫ জুলাই) লন্ডনে যাচ্ছি।’

করোনাকালে মাসাধিকাল ধরে পেটের ব্যথায় ভুগছেন তামিম। ব্যথার তীব্রতাও অনেক বেশি। শুরুতে ফুড পয়জনিং ভাবলেও ব্যথা ফিরে আসায় চিকিত্সকের শরণাপন্ন হয়েছেন। দেশে সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারায়  লন্ডনে এক চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করেন তামিম। তার পরামর্শেই লন্ডনে যাচ্ছেন এই বাঁহাতি ওপেনার।

লন্ডনে যাওয়ার জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ লাগবে তামিমের। যেটি ব্যবস্থা করছে বিসিবি। সেটি হাতে পাওয়া সাপেক্ষে দেশ ছাড়বেন তিনি।