ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নে গর্ভকালীন ভাতা প্রদান শুরু হয়েছে। গতকাল বুধবার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূয়াপুরের ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব আনুষ্ঠানিক ভাতা প্রদান উদ্বোধন করেন। হাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান হিসেবে আমার ইউনিয়নের ৮৬ জন মা তাদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে এ ভাতা পাবেন। প্রত্যেক মা পাবেন ২৯ হাজার ৬০০ টাকা করে। অন্যদিকে একই দিনে এলজিএসপি-৩-এর অর্থায়নে একই ইউনিয়নের অসহায় নারীদের মধ্যে বিনা মূল্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন তিনি। পরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী, ভাতাভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
