শিবালয়ে বন্যার্তদের মধ্যে যুবলীগ নেতার ত্রাণ বিতরণ

আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:৪৩

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হুদা ওয়ারেছী চঞ্চলের আর্থিক সহয়তায় শিবালয় উপজেলার উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বুধবার বন্যার্তদের মধ্যে খাদ্যসহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান যুবলীগ আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক অসিউর রহমান সিকো, আলীগ নেতা বিশ্বজিত্ দাস, সাধন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নাজমুল হুদা চঞ্চল বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বন্যার্তদের মধ্যে ত্রাণ তত্পরতা শুরু করা হয়েছে। দুর্গতদের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য ও অর্থসহায়তা প্রদান অব্যাহত থাকবে।