চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭০ জনে। নতুন ৩জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫০ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। বুধবার রাত সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ২৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৩জন ও দামুড়হুদা উপজেলায় ৪জন নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ২১৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ৮৩ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে ০২জনের।
আলমডাঙ্গায় আক্রান্ত ১০৬ জনের মধ্যে সুস্থ ৬৭ জন, দামুড়হুদায় ১০৭ জন আক্রান্তে ইতিমধ্যেই ৭০জন বেঁচে ফিরেছেন ও মারা গেছে ০৩ জন। জীবননগর উপজেলায় করোনার শিকার ৪৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। গত ১৯ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালি ফেরত এক যুবক।
সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।
ইত্তেফাক/আরকেজি
