বকশীগঞ্জ পৌরশহরের চরকাউরিয়া সীমারপাড় ও পশ্চিম মেষের চর এলাকায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, মেষের চর এলাকায় দুপুর ২টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার প্রবল স্রোতে ভেসে যায় ওই এলাকার আক্তারুজ্জামানের একমাত্র ছেলে মাহিন (১১)। নিখোঁজ হওয়ার প্রায় ঘণ্টা খানেক পর তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দেবিদ্বারে কলেজছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের দাবি খুন
অপরদিকে একই সময়ে সীমারপার এলাকায় ডোবার পানিতে পড়ে সোহান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। সোহান সীমারপার এলাকার তোফানু মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার জানান, মৃত দুই শিশুর লাশ দাফনের জন্য তাৎক্ষনিক ৫ হাজার করে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
